1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ফরাসি ওপেন থেকে সরেই দাঁড়ালেন ফেদেরার

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৫২ Time View

অবশেষে ফরাসি ওপেন থেকে সরেই দাঁড়ালেন রজার ফেদেরার। এরআগে অবশ্য এ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জয়ের পরই সুইজারল্যান্ডের এ টেনিস তারকা সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

শরীরের ওপর চাপ কমাতেই মূলত ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন ফেদেরার। এরআগে গত শনিবার রাতে জার্মানির ডমিনিক কোয়েপফেরকে হারিয়ে শেষ ষোলোয় ওঠার পর ৩৯ বছর বয়সী ফেদেরার জানান, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন তিনি। ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা রোববার আয়োজকদের পাঠানো বিবৃতিতে নিশ্চিত করেন বিষয়টি, ‘আমার দলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি, রোলাঁ গাঁরো থেকে আজ আমাকে সরিয়ে নেওয়া দরকার। হাঁটুতে দুটি অস্ত্রোপচার ও এক বছরের বেশি সময় পুনর্বাসনের পর শরীরের ডাক শোনা এবং পুরোপুরি সেরে ওঠার জন্য যেন তাড়াহুড়ো না হয়, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেছেন, ‘এখানে তিনটি ম্যাচ খেলতে পেরে আমি রোমাঞ্চিত। কোর্টে ফেরার চেয়ে বড় আনন্দ আর কিছু নেই।’

এরআগে গত বছর ২ বার হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন ফেদেরার।। চলতি মৌসুমে নামার আগে তিনি বেশ কয়েকবার জানিয়েছেন, ঘাসের কোর্টে জেতাই তার প্রধান লক্ষ্য। হয়তো তাই ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ