1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১৬৭৬

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪২ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৮৩৯ জনে।

এদিকে, একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৭৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১০ হাজার ৯৯০ জনে।

আজ রোববার (০৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৮৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬১৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৪৯ হাজার ৮৭৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন। এছাড়া চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ১, সিলেটে ৩, রংপুরে ৫ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৩ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ১ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৮৩৯ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ২৫৬ জন এবং নারী ৩ হাজার ৫৮৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৯, ৪১ থেকে ৫০ বছরের ২, ৩১ থেকে ৪০ বছরের ৩, এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ