1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে ‘কয়েক সপ্তাহের মধ্যেই’: মার্কো রুবিও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

ভারতে আরো ২৭১৩ মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪৮ Time View

করোনায় বিপর্যস্ত ভারতে সংক্রমণ ও প্রাণহানি দিনদিন বাড়ছেই। দেশটিতে আরো ২ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে; নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৬৪ জনের শরীরে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার সকালে গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনের এই হিসেবে দিয়েছে আনন্দবাজার পত্রিকাসহ একাধিক সংবাদ মাধ্যম।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৫ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যু পৌঁছেছে ৩ লাখ ৪০ হাজার ৭০২ জনে।

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে প্রতিদিন যত জন দেশে আক্রান্ত হচ্ছেন, তার থেকে সুস্থ হচ্ছেন অনেক বেশি। এর জেরে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে সক্রিয় রোগী সাড়ে ১৬ লাখের নিচে নেমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ১৬ লাখ ৩৫ হাজার ৯৯৩ জন।

রাজ্যগুলোর মধ্যে এখন তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় তা ২৫ হাজারের নিচে নেমেছে। কর্নাটক এবং কেরলে তা ১৮ হাজারের ঘরে রয়েছে। মহারাষ্ট্রে নেমেছে ১৫ হাজারের ঘরে। অন্ধ্রে এখনও ১১ হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন প্রতিদিনি।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় তা ৯ হাজারের নিচে নেমেছে আক্রান্ত। ওডিশাতেও তা ৯ হাজারে কম। আসামে তা রয়েছে ৪ হাজারের ঘরে। বাকি রাজ্যগুলোতে দৈনিক আক্রান্ত আড়াই হাজারের নিচে নেমেছে। দিল্লিতে তা কমে হয়েছে ৫০০-র কম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ