1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

৩৭ লাখ ১৬ হাজার ছাড়াল মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪২ Time View

মহামারি করোনায় বিশ্বে এ পর্যন্ত মারা গেছে ৩৭ লাখ ১৬ হাজার ৬১৫ জন। অন্যদিকে সংক্রমিত হয়েছে ১৭ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৬২৬ জন।

করোনার আপডেট দেয়া সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৫৬ লাখ তিন হাজার ৭২৩ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ২৮৩ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৯ হাজার ২২০ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৭৫২ জন এবং মারা গেছে ছয় লাখ ১১ হাজার ৬১১ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৩৫৯ জন এবং মারা গেছে তিন লাখ ৪০ হাজার ৭১৯ জন।

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৬৮ লাখ তিন হাজার ৪৭২ জন এবং মারা গেছে চার লাখ ৬৯ হাজার ৭৮৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ