1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস কবে বাংলাদেশে আসছেন হামজা ও ফারহান ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

জুটি বাঁধলেন ইমন ও অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৭৫ Time View

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। এদিকে চিত্রনায়ক ইমনও কাজ করে যাচ্ছেন অনেকদিন ধরে।

এই দুজন জুটি বেঁধে অভিনয় করেছেন ‘এক বুক ভালবাসা’ নামের সিনেমায়। এর পরে আর তাদের একসঙ্গে সিনেমায় দেখা মিলেনি।

এবার আবার তারা জুটি বেঁধেছেন, তবে কোনো সিনেমায় নয়, বহুমাত্রিক ব্যান্ড রয়েল মালাবারের মডেল হিসেবে।

গত ১ জুন রাজধানীর উত্তরায় রয়েল মালাবারের কার্যালয়ে ফটোশুট অংশ নেন অপু-ইমন। গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের ড্রেস ও জুয়েলারি ব্যবহার করা হয়। নাঈম আহমেদের ক্যামেরায় অপু-ইমনের সঙ্গে মডেল হয়েছেন আনিলা তানজুম, সায়েম খান সাইফ ও জুবায়ের।’

অপু বিশ্বাস বলেন, ‘ফ্যাশন আমাদের কাজের একটা অংশ। ফ্যাশন সচেতন হয়েই আমাদের কাজ করতে হয়। রয়েল মালাবাসের পোশাক ও জুয়েলারি বেশ ভালো। ডিজাইনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। মানের দিকদিয়েও ভালো যে কারণেই এর ফটোশুট করেছি। খুব সুন্দর একটি কাজ হয়েছে।’

ইমন বলেন, ‘অপু বিশ্বাস আমার প্রিয় অভিনেত্রী। আমার ক্যারিয়ারে শুরুর দিকে তার সঙ্গে কাজ করেছি। এর পরে আর সিনেমা করা হয়নি। আবার একসঙ্গে একটা কাজ হলো। আমরা সিনেমা নিয়েও কথা বলেছি। শিগগিরই হয়তো খবর দিতে পারবো।’

অপু বিশ্বাস বর্তমানে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ছায়াবৃক্ষ’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নামের দুটি সিনেমা। ইমনের হাতেও রয়েছে বেশ কয়েকটি সিনেমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ