1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে ‘কয়েক সপ্তাহের মধ্যেই’: মার্কো রুবিও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৩৭ লাখ ছাড়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪৭ Time View

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বে প্রাণহানি ৩৭ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ হাজার ৯৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩৭ লাখ ৬ হাজার ৫৬১ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ৮৯ হাজার ৮৯০ জনের। এ নিয়ে মোট সংক্রমণ প্রায় ১৭ কোটি ২৪ লাখ সাড়ে ২৪ হাজারে দাঁড়িয়েছে।

করোনার বর্তমান বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুর বড় অংশই হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৩৪ হাজারের মতো সংক্রমণ আর তিন হাজারের কাছাকাছি মৃত্যু হয়েছে।

করোনার ভয়াবহতা কমেনি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৯৪ হাজারের মতো সংক্রমিত হয়েছে। মারা গেছেন প্রায় ২৪শ’র মতো।

এছাড়া লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা, কলম্বিয়া ও পেরুতে করোনায় সংক্রমণ ও মৃত্যুর ব্যাপকতা রয়েছে। যুক্তরাষ্ট্রে সংক্রমণ কমলেও মৃত্যু এখনো ৫শ’র ওপরেই রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ