1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে ‘কয়েক সপ্তাহের মধ্যেই’: মার্কো রুবিও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান খুলনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

সন্তানের নাম ও ছবি প্রকাশ করলেন শ্রেয়া ঘোষাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪৮ Time View

উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল মা হয়েছেন। গত ২২ মে তার কোল আলো করে আসে একটি পুত্র সন্তান। অবশেষে পুত্রের ছবি প্রকাশ্যে এনেছেন শ্রেয়া। সেই সঙ্গে জানিয়েছেন তার নামও।

ফেসবুকে পুত্র এবং স্বামী শিলাদিত্য মুখার্জির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন শ্রেয়া ঘোষাল। সেটার ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জীবন বদলে দিয়েছে সে। আমি আর শিলাদিত্য এই অপূর্ব উপহারের জন্য কৃতজ্ঞ।’

শ্রেয়া জানালেন, তাদের পুত্রের নাম রেখেছেন দেবযান মুখোপাধ্যায়। তবে ছবিতে ছেলের মুখটা দেখা যাচ্ছে না। শ্রেয়া লিখেছেন, সে গত ২২ মে এসেছে এবং আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। আগমনের সেই এক মুহূর্তেই সে আমাদের হৃদয়ে আলোবাসা ছড়িয়ে দিয়েছে, সেটা কেবল একজন মা ও বাবাই উপলব্ধি করতে পারবে। এটা নিখাদ নিঃশ্বার্থ ভালোবাসা। এখনো মনে হচ্ছে স্বপ্ন!

প্রসঙ্গত, ২০১৫ সালে শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। তারা দু’জন ছোট বেলা থেকেই বন্ধু ছিলেন। এরপর দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ