1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

চীনের সামরিক গবেষণার ফল করোনা : পম্পেও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৯ Time View

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনের দিকে বারবারই আঙ্গুল তুলেছে যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেওর মন্তব্যে ইঙ্গিত মিলেছে চীনের সেনাবাহিনীর গবেষণার ফলেই উৎপত্তি হয়েছিল করোনাভাইরাসের! বিশেষজ্ঞ মহল এমনটাই দাবি করেছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমেরিকার প্রাক্তন স্বরাষ্ট্র সচিব বলেন, ‘চীনের ওই গবেষণাগার উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি গোপনে চীনের সেনা সংক্রান্ত গবেষণাতেও যুক্ত ছিল।’

পম্পেও জানিয়েছেন, ‘আমি নিশ্চিত হয়েই বলতে পারি, ওই গবেষণাগারে চীনের পিপল লিবারেশন আর্মির হয়ে কাজ চলছিল। সুতরাং জনস্বার্থে কাজ চলার যে দাবি চীন করেছে, তার আড়ালে গোপনে সেনাবাহিনীর কাজ চলছিল।’

পম্পেওর সংযোজন, কী গবেষণা চলছিল, তার বিশদ আজও জানায়নি চীন। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণাগারে প্রবেশ করতে চাইলে, তাদেরও অনুমতি দেয়নি চীন।

উল্লেখ্য, কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তিস্থল এবং উৎপত্তির কারণ নিয়ে ক্রমশই চীনের ওপর চাপ বাড়াচ্ছে বিশ্বের অন্য দেশগুলো। বিশ্বে করোনা অতিমারির আসল কারণ জানতে সমস্যার মূলে পৌঁছনোর দাবি জানিয়েছেন বিজ্ঞানীরাও।
খবর আনন্দবাজার পত্রিকার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ