1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ভারতে ২৪ ঘন্টায় সোয়া লাখ আক্রান্ত, মৃত্যু ২৭৯৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৪০ Time View

স্বাস্থ্য সেবা সংকট, অক্সিজেন সংকট, হাহাকার, মৃত্যু, পোড়া গন্ধসহ গত প্রায় ২ মাস ধরে ‘একমাত্র’ পরিচয় হয়ে ওঠা ভারত যেন ফের স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। কিছুটা হলেও যেন বইছে স্বস্তির নিঃশ্বাস। করোনাভাইরাস মহামারির ভয়াবহ তাণ্ডবের পর দেশটিতে এখন প্রতিদিনই কমছে করোনায় নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।

একসময় প্রায় সাড়ে চার হাজারে পৌঁছানো দৈনিক মৃত্যু সর্বশেষ ২৪ ঘণ্টায় নেমে এসেছে তিন হাজারের নিচে। আবার দিনে চার লাখ ছাড়ানো দৈনিক নতুন সংক্রমণও কমতে কমতে দাঁড়িয়েছে সোয়া এক লাখের কাছাকাছি। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।

মঙ্গলবার (১ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন মানুষ। গত দেড় মাসেরও বেশি সময়ের মধ্যে যা সর্বনিম্ন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ২৫ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৯৫ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনে।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৩৭ লাখেরও বেশি। গত প্রায় তিন সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৯ লাখের নিচে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১ লাখ ৩০ হাজার। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লাখ ৯৫ হাজার ৫২০ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ