1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে ‘কয়েক সপ্তাহের মধ্যেই’: মার্কো রুবিও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট কিমিখ ও নয়ারকে ঘিরে অনিশ্চয়তা নিয়েই প্রস্তুত হচ্ছে বায়ার্ন

‘গোপনে’ বিয়ে সারলেন বরিস জনসন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪৯ Time View

বাবা হওয়ার এক বছর বাদে হঠাৎ বিয়ে করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসি বলছে, বিয়ের অনুষ্ঠানের বিষয়ে আগে থেকে গণমাধ্যমকে কিছু বুঝতে দেননি তিনি।

গত ২৪ মে ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা দ্য সান লিখেছিল, সামনের বছর জুলাইতে বিয়ে করবেন বরিস জনসন।

আজ রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার খুব কাছের বন্ধু এবং পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান সেরেছেন বরিস এবং ক্যারি সাইমন্ডস।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রধানমন্ত্রীর বাসভবনের কর্মকর্তারা।

তবে ওয়ার্ক অ্যান্ড পেনসন সেক্রেটারি থেরেস কফি টুইটে নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, বিয়ের দিনে বরিস জনসন এবং ক্যারি সাইমন্ডসকে অভিনন্দন।

মেইল অন সাইনডের প্রতিবেদনে বলা হয়েছে, খুব অল্প সময়ের ভেতরে ৩০ জন অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়। সবাইকে ইংল্যান্ডের কভিড আইন মেনে অনুষ্ঠান স্থলে প্রবেশ করানো হয়।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের সিনিয়র সহকারীরা এ বিষয়ে কিছুই জানতেন না।

দুপুরের পরে ওয়েস্ট মিনিস্টিার ক্যাথেড্রালের সাধারণ মানুষকে বের করে দেয়া হয়।

সন্ধ্যার পরে কয়েক জন মিউজিশিয়ানকে ডাউনিং স্ট্রিটে প্রবেশ করতে দেখা যায়।

২০১৯ সালের শেষ দিকে আংটিবদল করেন জনসন। এরপর ২০২০ সালের এপ্রিলে করোনার ভয়াবহ প্রাদুর্ভাবের সময় তার ছেলে সন্তানের জন্ম হয়।

জনসনের এটি তৃতীয় বিয়ে। সাইমন্ডসের প্রথম।

সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। ২০১২ সালে তাকে লন্ডনের মেয়র হিসেবে জিতিয়ে আনার প্রচারণায় নেতৃত্ব দেন।

জনসন প্রথম বিয়ে করেন ১৯৮৭ সালে, অ্যালেগ্রা মোস্তিন-ওভেন নামের এক নারীকে। সেই বিয়ে স্থায়ী হয় ১৯৯৩ সাল পর্যন্ত।

পরে বিয়ে করেন ভারতীয় বংশোদ্ভূত মেরিনা হুইলারকে। গত বছর মে মাসে মেরিনাকে ডিভোর্স দেন তিনি।

ব্রিটেনে প্রধানমন্ত্রী হিসেবে সবশেষ ডিভোর্স পান ডিউক অব গ্রাফটন অগাস্টাস ফিটজরয়, সেটা ১৭৬৯ সালের কথা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ