1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বিশ্বে আরো সাড়ে ১১ হাজার জনের মৃত্যু, আক্রান্ত ৫ লক্ষাধিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৫৫ Time View

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৩২ হাজার ৬৬৩ জন, এবং মৃত্যু হয়েছে ১১ হাজার ৫২৫ জনের। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।

করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের হিসেবে গত দুই মাসেরও বেশি সময় ধরে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে আছে ভারত। বৃহস্পতিবারও তার অব্যাহত ছিল। এই দিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭৭০ জন এবং মারা গেছেন ৩ হাজার ৫৫৮ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার ৭০৫ জন এবং মারা গেছেন মোট ৩ লাখ ১৮ হাজার ৮২১ জন।

এই তালিকায় ভারতের পরেই আছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। বৃহস্পতিবার ব্রাজিলে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৬ হাজার ৭২২ এবং মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ১৩০। এই নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছাল ১ কোটি ৬৩ লাখ ৪২ হাজার ১৬২ জনে এবং মোট মৃতের সংখ্যা হলো ৪ লাখ ৫৬ হাজার ৭৫৩ জন।

যদিও মহমারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের দেশগুলোর মধ্যে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে, তবে এ রোগে দৈনিক আক্রান্ত ও মৃতের হিসেবে বর্তমানে তৃতীয় স্থানে আছে দেশটি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৯ জন এবং মারা গেছেন ৬৩০ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ১১৭ জন এবং মারা গেছেন মোট ৬ লাখ ৭ হাজার ১১৭ জন।

করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে দক্ষিণ আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়া। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আর্জেন্টিনায় করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৪১ হাজার ৮০ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৪৭ জন। কলম্বিয়ায় এই দিন করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯২ জন এবং মারা গেছেন ৫১৩ জন।

আর্জেন্টিনায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩৬ লাখ ৬৩ হাজার ২১৫ জন এবং মারা গেছেন মোট ৭৬ হাজার ১৩৫ জন। কলম্বিয়ায় এ রোগে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৩ লাখ ১৯ হাজার ১৯৩ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৬৯৩ জনে।

২০২০ সাল থেকে শুরু হওয়া করোনা মহামারিতে বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ১৬ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৫৭২ জন এবং মৃত্যু হয়েছে মোট ৩৫ লাখ ২৪ হাজার ৩৯১ জনের। বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৫৪৭ জন। তাদের মধ্যে ১ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ৬৫২ জন মৃদু উপসর্গ বহন করে চলেছেন, গুরুতর অবস্থায় আছেন ৯৭ হাজার ৮৯৫ জন।

অবশ্য এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার হারও কম নয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৫ কোটি ১৩ লাখ ২৩ হাজার ৬৩৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস এবং এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর এ রোগে আরো বেশ কিছু আক্রান্ত ও মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২০ সালে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ