1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

টানা চতুর্থ মেয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৫১ Time View

সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল-আসাদ ৯৫.১ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি এক কোটি ৩৫ লাখ ৪০ হাজার ৩৬০ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোট পড়েছে এক কোটি ৪২ লাখ ৩৯ হাজার। নির্বাচনে বাশার আসাদের বিরুদ্ধে লড়েছেন সরকার বিরোধী নেতা মাহমুদ আহমাদ মারেয়ি এবং সাবেক মন্ত্রী ও এমপি আব্দুল্লাহ সাল্লুম আব্দুল্লাহ।

নির্বাচনে মারেয়ি চার লাখ ৭০ হাজার ২৭৬ ভোট এবং আব্দুল্লাহ দুই লাখ ১৩ হাজার ৯৬৮ ভোট পেয়েছেন। সিরিয়ার সংবিধান অনুযায়ী একজন নির্বাচিত প্রেসিডেন্ট সাত বছরের জন্য দেশ পরিচালনার ম্যান্ডেট পান।

২০০০ সালে আসাদের পিতা হাফেজ আল-আসাদ মৃত্যুবরণ করার পর অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বাশার আল-আসাদ। তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের মাঝামাঝি সময়ে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়া হয়।প্রায় এক দশকের সহিংসতা ও গৃহযুদ্ধের পর সিরিয়ায় বর্তমানে তুলনামূলক শান্তি বিরাজ করছে এবং জনগণ শান্তিপূর্ণ পরিবেশে বুধবারের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ