1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট প্রাণহানি ৩৫ লাখ ছাড়ালো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪৪ Time View

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৩৫ লাখ ছাড়ালো মোট প্রাণহানি। একদিনে আরও ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো মহামারিতে।

ব্রাজিলেই ২৪শ’ মানুষের মৃত্যুতে লাতিন দেশটির মোট প্রাণহানি ছাড়ালো ৪ লাখ ৫৪ হাজার। হঠাৎই দেশটিতে বেড়েছে করোনার বিস্তার। গতকাল বুধবারও (২৬ মে) ৮০ হাজারের মতো মানুষের দেহে মিললো ভাইরাসটি।

যুক্তরাষ্ট্রও এদিন করোনাভাইরাসের প্রকোপে ৬শ’র কাছাকাছি মানুষের মৃত্যু দেখলো। সংক্রমণ শনাক্ত হয়েছে ২৩ হাজারের ওপর।

আরও দুই লাতিন দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়ায় সাড়ে ৫শ’ মানুষের মৃত্যু লিপিবদ্ধ হলো গতকাল বুধবার।

রাশিয়ায় বুধবারও ৪ শতাধিক মানুষ মারা গেলেন করোনায়। এদিন পৌনে ৬ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হলো বিশ্বে। মোট সংক্রমিত ১৭ কোটির কাছাকাছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ