1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

এবার হজ করতে পারবেন ৬০ হাজার মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩১ Time View

২০২১ সালে বিশ্বের সব দেশ থেকে ৬০ হাজার ধর্মপ্রাণ মানুষকে হজ পালনের অনুমতি দেবে সৌদি আরব। তবে করোনা সংক্রমণ এড়াতে কয়েকটি শর্ত পালন বাধ্যতামূলক করেছে দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বাইরে থেকে ৪৫ হাজার মুসলিমকে হজ পালনের সুযোগ দেওয়া হবে। আর সৌদি আরবের অভ্যন্তর থেকে ১৫ হাজার জন হজের অনুমতি পাবেন।

আগামী ১৭ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত হজ হওয়ার কথা। এই হজ কার্যক্রমে অংশগ্রহণের জন্য এবার বিশ্ব মুসলিমদের সুযোগ দেবে সৌদি। তবে করোনার কারণে সময় সংক্ষিপ্ত করা হবে। সেই সঙ্গে হজ পালনের যোগ্য হতে বেশ কয়েকটি শর্ত বাধ্যতামূলক করে দিয়েছে সৌদি সরকার।

শর্তগুলো হলো-

১. হজ পালনকারীদের বয়স ১৮-৬০ এর মধ্যে হতে হবে।

২. হজ পালনকারীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৩. হজ পালনকারীদের প্রমাণপত্রসহ নিশ্চিত করতে হবে যে, হজের আগের ৬ মাস কোনো অসুস্থতায় হাসপাতালে থাকতে হয়নি।

৪. হজে যাওয়ার আগে অবশ্যই করোনাভাইরাসের টিকার দুটি ডোজ সম্পন্ন করার প্রমাণপত্র সংগ্রহে রাখতে হবে।

৫. গৃহীত টিকা অবশ্যই সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত হতে হবে।

৬. হজে আসার সঙ্গে সঙ্গে বিদেশিদের ৩ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

৭. টিকার প্রথম ডোজটি অবশ্যই ঈদুল ফিতরের আগে এবং দ্বিতীয় ডোজ সৌদিতে পৌঁছার ১৪ দিন আগে নিতে হবে।

৮. সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করতে হবে।

হাজিদের উদ্দেশে আরও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। হজের স্থানে পৌঁছার আগে, হোটেলে পৌঁছার পর, আরাফার ময়দান ও মসজিদুল হারাম অবস্থানকালে এসব নিয়ম মেনে চলতে হবে হাজিদের।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছর সীমিত আকারে হজ পালন করা হয়। সেবার হজ পালনে সুযোগ পেয়েছিলেন কেবল সৌদি আরবে বসবাসকারীরা। এ ছাড়া আর কোনো দেশের মুসলিমদের হজে যাওয়ার অনুমতি মেলেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ