1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

জামিন স্থগিত, রাতেই জেলে নেওয়া হয়েছে মমতার ৪ হেভিওয়েট নেতাকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩৬ Time View

দিনভর নাটক, একের পর এক পট পরিবর্তন। রাতে জানা গেল জেলেই থাকতে হচ্ছে মমতা ব্যানার্জীর হেভিওয়েট চার নেতাকে। নারদকাণ্ডে ফিরহাদ, সুব্রত, মদন ও শোভনের নিম্ন আদালতের দেওয়া জামিনে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সোমবার (১৭ মে) রাতে এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হবে বুধবার। ততদিন জেল হেফাজতেই থাকতে হবে চার হেভিওয়েট নেতাকে।

এদিন নিম্ন আদালতের রায়ে ধাক্কা খাওয়ার পর বিকেলেই হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করে সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, দিনভর যেভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তর নিজাম প্যালেসের সামনে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, তদন্তকারীদের হুমকি দেওয়া হয়েছে, আইনশৃঙ্খলার অবনতি হয়েছে তাতে অন্তত পশ্চিমবঙ্গে বসে তদন্ত চালানো অসম্ভব। অন্য রাজ্যে এই মামলার শুনানির আবেদন করে সিবিআই।

এরপরই ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জী, মদন মিত্র, এবং শোভন চট্টোপাধ্যায়ের জামিন নামঞ্জুর করে দেন হাইকোর্ট। বুধবার (১৯ মে) পর্যন্ত এই ভিভিআইপিদের থাকতে হবে কলকাতার প্রেসিডেন্সি জেলে। এখন তারা নিজাম প্যালেসে আছেন। মাঝরাতেই নিজাম প্যালেস থেকে কলকাতার প্রেসিডেন্সি জেলে স্থানান্তর করা হয় তাঁদের।

সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ