1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

বঙ্গবন্ধুর নামে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৪২ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পিরোজপুর সদরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (১৭ মে) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন, ২০২১’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, গত ১১ জানুয়ারি আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। পিরোজপুরের সদর উপজেলায় এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এক বা একাধিক ইনস্টিটিউট স্থাপন করা যাবে।

তিনি জানান, অন্য বিশ্ববিদ্যালয়ের আইনগুলোকে অনুসরণ করে নতুন এই আইন করা হচ্ছে। খসড়াটি এখন আইন মন্ত্রণালয়ে যাচাই-বাছাই শেষে তা পাস করতে সংসদে পাঠানো হবে।

বর্তমানে বাংলাদেশে ১৫৭টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে, এর মধ্যে ৪৬টি সরকারি এবং ১০৭টি বেসরকারি। এর মধ্য চারটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ও রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ