1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ইসরায়েলে রেকর্ড ৩০০০ রকেট ছুড়েছে হামাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৪০ Time View

ফিলিস্তিনে ৮ দিন ধরে বোমাবাজি আর বিমান হামলা চালিয়ে নির্বিচারে মানুষ হত্যায় মেতেছে দখলদার ইহুদিবাদী দেশ ইসরায়েল। ইহুদিদের এই আগ্রাসনে এ পর্যন্ত ৫৮ শিশু ও ৩৪ নারীসহ দুই শতাধিক ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ২৩০ জন আহত হয়েছেন।

গাজা উপত্যকার ওপর ইসরায়েলের এই বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হাজার হাজার রকেট নিক্ষেপ করেছে।

অন্যান্য যে কোনো সময়ের চেয়ে এবার হামাস এবার আরও শক্তিশালী। খোদ শীর্ষস্থানীয় ইসরায়েলি জেনারেল হামাসের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, ইসরায়েল গাজার বিরুদ্ধে চলমান সংঘর্ষে এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রকেট হামলার শিকার হয়েছে।

দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্টের কমান্ডার মেজর জেনারেল ওরি গরডিন রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, গত কয়েক দিনে গাজা থেকে প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইল অভিমুখে প্রায় তিন হাজার রকেট নিক্ষেপ করেছে।

এর আগে ২০১৯ সালের সংঘর্ষে গাজা থেকে এত বেশি রকেট নিক্ষেপ করা হয়নি এবং ২০০৬ সালের সংঘর্ষে লেবাননের হিজবুল্লাহও এত বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলেও জানান তিনি।

এক গ্রাফিকচিত্র উপস্থাপন করে জেনারেল গরডিন বলেন, ২০১৯ সালের নভেম্বরে তিন দিনের সংঘাতে গাজা-ভিত্তিক ইসলামি জিহাদ আন্দোলন মাত্র ৫৭০টি রকেট নিক্ষেপ করেছিল।

যদিও ২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহ ১৯ দিনে ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মোট ৪ হাজার ৫০০ রকেট ছুড়েছিল। কিন্তু দিনের হিসাবে গড়ে বর্তমান সংঘর্ষে সর্বাধিক রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ