1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো লিভারপুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৪২ Time View

শেষ মুহূর্তের নাটকীয় গোলে ওয়েস্টব্রমকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে লিভারপুল। আর সেই জয়ের নায়ক গোলরক্ষক আলিসন বেকার। অপর ম্যাচে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার।

ঘরের মাঠে রবসন কানুর গোলে ম্যাচের শুরুতেই লিড নেয় ওয়েস্টব্রম। ৩৩ মিনিটে মোহাম্মদ সালাহ’র গোলে সমতায় ফেরে লিভারপুল। লিগে এটি ২২তম গোল এই মিশরীয় ফরোয়ার্ডের। সর্বোচ্চ গোল নিয়ে আরও একবার গোল্ডেন বুট জয়ের অপেক্ষা সালাহ’র। চ্যাম্পিয়ন্স লিগের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই লিভারপুলের। সেই নিশ্চিত ড্রয়ের ম্যাচে নায়কের ভূমিকায় গোলরক্ষক আলিসন বেকার। ম্যাচের ইনজুরি টাইমে দারুণ এক হেডে উচ্ছ্বাসে ভাসান অলরেড শিবিরকে। এই জয়ে ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে লিভারপুল।

অপর ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় টটেনহ্যাম হটস্পারের। প্রথমার্ধের শেষ দিকে হ্যারি কেইনের গোলে ডেডলক ভাঙে স্পার্স। লিগে এটি ২২তম গোল কেইনের। মোহাম্মদ সালাহ’র সঙ্গে সর্বোচ্চ গোলের লড়াই বেশ জমিয়ে তুলেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। ৬২ মিনিটে পিয়েরে উইবিয়ারের গোলে সহজ জয় নিশ্চিত হয় টটেনহ্যামের। এই জয়ে ৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আশা কিছুটা হলেও টিকিয়ে রেখেছে স্পার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ