1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

সোমবার সন্ধ্যা নাগাদ ভারতে আছড়ে পড়বে সাইক্লোন ‘টাউটি’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৪ Time View

ভারতের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালানোর পর সোমবার সন্ধ্যা নাগাদ গুজরাট ও মহারাষ্ট্রে আছড়ে পড়বে সাইক্লোন টাউটি। এখন পর্যন্ত ৬ জন প্রাণ হারিয়েছেন।

জাতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। এছাড়া ঘূর্ণনবেগ ১৮৫ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এরইমধ্যে রাজ্যগুলোয় জারি করা হয়েছে সর্বোচ্চ সর্তকতা।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে আশ্বস্ত করেছেন, দুর্যোগেও ব্যাহত হবে না করোনা রোগীদের চিকিৎসা। হাসপাতালগুলোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং অক্সিজেন সরবরাহের ওপর জোর দিচ্ছে তার সরকার।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে গুজরাটের উপকূলীয় এলাকা থেকে সরানো হচ্ছে দেড় লাখ অধিবাসীকে। গেলো ২৩ বছরের মধ্যে ‘টাউটি’ ভারতীয় সমুদ্র উপকূলে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ