1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

হামাস প্রধানের বাড়িতে ইসরায়েলের বোমা হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৮ Time View

হামাসের গাজা ভূখণ্ডের রাজনৈতিক ও সামরিক প্রধানের বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার ভোররাতে ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়িতে হামলা হয়। হামলার জবাবে হামাসের যোদ্ধারা ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের দিকে এক পসলা রকেট ছোড়ে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুপক্ষের লড়াই সপ্তম দিনে গড়ালেও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ভূমধ্যসাগরের তীরবর্তী ফিলিস্তিনি ছিটমহলটিতে এদিন ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত ও বহু আহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ছিটমহলটিজুড়ে রাতভর ব্যাপক বোমাবর্ষণের শব্দ পাওয়া গেছে।

তেল আবিবের দিকে ছুটে আসা রকেটের জন্য বাজানো সাইরেনের শব্দে ইসরায়েলিরা হুড়োহুড়ি করে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে শুরু করেন, এ সময় ১০ জনের মতো লোক আহত হন।

সোমবার ভোররাত থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪১টি শিশুসহ অন্তত ১৪৮ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। অপরদিকে তাদের দিকে দুইটি শিশুসহ ১০ জন নিহত হয়েছেন বলে ইসরায়েল জানিয়েছে।

শান্তি ফিরিয়ে আনার চেষ্টায় যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও মিসরের দূতরা কাজ করে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো অগ্রগতির লক্ষণ দেখাতে পারেননি।

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শুরু হওয়া কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ লড়াই নিয়ে রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে।

শনিবার গাজা সিটিতে ইসরায়েলে ১২তলা একটি ভবন গুড়িয়ে দিয়েছে। আল জালা নামের এই ভবনটিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরার কার্যালয় ছিল।

এর পরদিন ইসরায়েল ও হামাস, উভয়েই পরস্পরের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ