1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ফিলিস্তিনে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৪৭ Time View

গত কয়েকদিন ধরেই ফিলিস্তিনে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। শনিবার সকালেও গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। তবে বসে নেই ফিলিস্তিনিরাও। তারাও রকেট হামলা অব্যাহত রেখেছে।

এদিকে গাজায় হামলার প্রতিবাদে ইসরাইলে দখলকৃত পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ হয়। সেখানে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় ফিলিস্তিনিরা। এতে অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

গত সোমবার থেকে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় গাজায় অন্তত ১৩২ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩২ শিশু ও ২১ জন নারী রয়েছে। এখন পর্যন্ত ৯৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে দখলদার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।

গাজার উত্তরাঞ্চলে একটি হামলায় চারজনের প্রাণহানি ঘটেছে। স্থানীয়রা রয়টার্সকে জানিয়েছে, ভূমধ্যসাগর থেকে ইসরাইলি নৌবাহিনীর জাহাজ থেকেও বোমা ছোড়া হয়েছে। ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে।

এদিকে দখলদার ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি গুরুত্বপূর্ণ শহরে গাজা থেকে রকেট ছোঁড়ার পর সাইরেন বেজে ওঠে। হামাস এই দুটি শহরে রকেট হামলার দায় স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ