1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে এবার ইসরাইলে রকেট হামলা চালালো সিরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৪১ Time View

গাজায় নিরপরাধ সাধারণ মানুষের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরাইল। প্রতিনিয়ত বোমা বর্ষণ করে মুক্তিকামী ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে লেবাননের পর এবার ইসরাইলে রকেট হামলা চালিয়েছে সিরিয়া।

বৃহস্পতিবার দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করা হয়েছিলো। এবার ইসরাইল অভিমুখে হামলা চালানো হয়েছে সিরিয়া থেকে।

ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম হারেজ ও এপিনিউজ জানিয়েছে, সিরিয়া থেকে ইসরাইলের দিকে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তাদের দাবি, রকেটগুলোর দুটি গোলান মালভূমি অতিক্রম করতে পারেনি। সেখানে খোলা জায়গায় পতিত হয়েছে। অন্যটিও সিরিয়া সীমান্ত অতিক্রম করতে পারেনি। তার আগেই ভূমিতে পতিত হয়েছে।

বৃহস্পতিবার ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছিল, লেবানন সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়।

গত কয়েক দিনের হামলায় দিশেহারা ইসরাইল বৃহস্পতিবার রিজার্ভ থেকে জরুরিভিত্তিতে আরও ৯ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দেয়। তবে ইসরাইলি হামলায় অনেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

অপরদিকে হামাসও পাল্টা রকেট হামলা চালাচ্ছে। তবে ইসরাইলের আয়রন ডোমের কারণে খুব একটা সুবিধা করতে পারছে না তারা। তবুও রকেট হামলা অব্যাহত রেখেছে দেশটি। হামাসের হামলায় এখন পর্যন্ত ৮জন ইসরায়েলি নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ