1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে ‘কয়েক সপ্তাহের মধ্যেই’: মার্কো রুবিও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

ঈদকে শ্রদ্ধা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৪৯ Time View

সলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রতি শ্রদ্ধা জানিয়ে হামাস ও ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মে) টুইটারে এক পোস্টে গুতেরেস লিখেছেন, ‘ঈদের চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি গাজা ও ইসরায়েলে তাৎক্ষণিকভাবে সহিংসতা প্রশমন ও বন্ধের আবেদন জানাচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘অনেক নিরীহ বেসামরিক নাগরিক ইতোমধ্যে মারা গেছেন। এই সংঘর্ষ পুরো অঞ্চলে কেবল উগ্রবাদ ও চরমপন্থা বাড়িয়ে তুলবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ফিলিস্তিনেও ঈদ উদযাপন করা হয়। কিন্তু উৎসবের এই দিনটিতেও হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি বাহিনী। এদিন ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত সোমবার থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু ও ১১ জন নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার দ্বিতীয়বারের মতো যে জরুরি বৈঠক ডেকেছিল, যুক্তরাষ্ট্রের অমতের কারণে তা আটকে গেছে। এর আগে বুধবার একই ইস্যুতে নিরাপত্তা পরিষদ বিবৃতি দিতে যে বৈঠক ডেকেছিল, সেটিও যুক্তরাষ্ট্র আটকে দেয়।

নিরাপত্তা পরিষদ জানিয়েছে, এই ইস্যু নিয়ে রবিবার তারা উন্মুক্ত পরিসরে আলোচনা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ