1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে ‘কয়েক সপ্তাহের মধ্যেই’: মার্কো রুবিও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

এবার গাজায় ইসরায়েলের ট্যাংক হামলা: নিহত বেড়ে ১১৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৪৯ Time View

ফিলিস্তিনের গাজায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি এবার ট্যাংক থেকে গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের ৩১ জন শিশু। আহত হয়েছেন ৫৪০ ফিলিস্তিনি।

ইসরায়েলি আর্টিলারি বাহিনী ট্যাংক থেকে গোলাবর্ষণ শুরু করলেও শুক্রবার ভোর নাগাদ গাজায় প্রবেশ করেনি বলে জানিয়েছে আলজাজিরা।

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের জবাবে রকেট হামলা অব্যাহত রেখেছে প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। এতে ইসরায়েলে সাতজন নিহত হয়েছেন।

এদিকে, লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। তবে রকেটগুলো গিয়ে সাগরে পড়েছে।

গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে পশ্চিমতীর এবং ইসরায়েলের অভ্যন্তরেও প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেখানে আরবরা ইসরায়েলি বাহিনী ও সেটলারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। ইহুদি সেটলাররা আরবদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে খবর পাওয়া গেছে।

ইসরায়েল ও গাজার পরিস্থিতি পর্যালোচনায় তৃতীয়বারের মতো শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর আগে দুইবার বৈঠকে বসলেও যৌথ বিবৃতি দিতে বাধা দেয় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।

গত সোমবার তৃতীয় দিনের মতো মুসলিমদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ করে রাখা হয় মুসল্লিদের।

আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি।

ইসরায়েলি উগ্রবাদীদের ‘জেরুজালেম দখল দিবস’ উদ্‌যাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে এ উত্তেজনার সূত্রপাত হয়। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে সাত শতাধিক মুসল্লি আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ