1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে ‘কয়েক সপ্তাহের মধ্যেই’: মার্কো রুবিও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদের শর্ত শিথিল

ইসরায়েলজুড়ে দাঙ্গা, হুঁশিয়ারি নেতানিয়াহুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৪৭ Time View

ইসরায়েলজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছে। গাজার ক্ষমতাসীন রাজনৈতিক দল হামাস এবং ইসরায়েলেরর সামরিক বাহিনীর পাল্টাপাল্টি প্রাণঘাতী বিমান, রকেট ও বোমা হামলার উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটেছে। ইসরায়েলে বসবাসরত আরব যারা ফিলিস্তিনি বংশোদ্ভূত, তাদের সঙ্গে ইসরায়েলি ইহুদিদের দাঙ্গা ও সহিংস সংঘাত বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এক প্রতিবেদনে সিএনএন জানায়, জাফার দক্ষিণের বাত ইয়াম শহরে একদল উত্তেজিত ডানপন্থী ইহুদি এক আরব গাড়িচালককে তার গাড়ির ভেতর থেকে বাইরে এনে মারধর করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

পুলিশের দাবি, আরব ওই গাড়িচালেকে গাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে আনার পর মারধর করা হয়। ভিডিওতে দেখা যায়, প্রায় ২০ জনের একটি ইহুদি দল ওই ব্যক্তিকে ধাতব বস্তু দিয়ে মারপিট এবং মাথায় উপর্যপুরি লাথি মারছেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর হাইফার উত্তরের আকর শহরে একদল উত্তেজিত আরব একজন ইহুদি ব্যক্তিকে ঘিরে ধরে মারধর করেন। ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, উত্তেজিত লোকজন পুলিশের ওপরও হামলা চালিয়েছে। এ সময় অনেকেই পুলিশকে লক্ষ্য করে লোহার পাত ও পাথর নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে জরুরি ক্ষমতা ব্যবহারের নির্দেশনা দিয়েছেন নেতানিয়াহু। এর পরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে কারফিউ জারি ও বর্ডার পুলিশ মোতায়েন করা হয়।

এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, ‌আরবদের হাতে ইহুদি এবং ইহুদিদের হাতে আরবদের মারধর কোনোভাবেই ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য হতে পারে না। ইসরায়েলি নাগরিকদের আমি বলতে চাই, আপনাদের রক্ত টগবগ করছে কি-না আমি সেটার পরোয়া করি না। কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে পারেন না।

এদিকে, পবিত্র ঈদের দিনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গি-বিমান। এ পর্যন্ত কয়েকশ বার বিমান হামলা চালানো হয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা’র বরাতে জানা যায়, ইসরায়েলি বোমা হামলায় ১৭ শিশু ও ১১ নারীসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে। এর মধ্যে রয়েছেন ১৯ জন নিরস্ত্র ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন আরও ৩৯০ জনসহ মোট ৫৮০ জন।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে ঘুম থেকে উঠেই গাজা উপত্যকার ফিলিস্তিনিরা ইসরায়েলি যুদ্ধবিমানের হামলার শিকার হয়। সেখানে বহুতল ভবনসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে আকাশ থেকে। ঈদের দিন ইসরায়েলি হামলায় গাজার আরেকটি বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া উপত্যকার রাফাহ শহরে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ