1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ফিলিস্তিনে হামলা মুসলিম বিশ্বের অপমান: মালয়েশিয়া প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মে, ২০২১
  • ৪৭ Time View

ফিলিস্তিনে পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে এবার নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন।

বুধবার (১২ মে) এক বিবৃতিতে তিনি জানান, ইসরায়েল যে হামলা চালিয়েছে তা পুরোপুরি আন্তর্জাতিক আইন তাচ্ছিল্যের সামিল। ফিলিস্তিনিদের উচ্ছেদ ও তাদের মসজিদ হামলার চেষ্টায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মুহিউদ্দীন ইয়াসিন বিবৃতিতে বলেন, ‘রমজানের শেষ দিকে ফিলিস্তিনে আমাদের ভাই-বোনদের ওপর এই ঘৃণ্য হামলা মুসলিম বিশ্বকে অপমানিত করেছে; এমনকি মানবতাকেও।

তিনি আরও বলেন, এ হামলা মেনে নেওয়া যায় না। এজন্য ইসরায়েলকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সংকট নিরসনে কঠোর অবস্থানের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে শুরু হয় জেরুজালেমে শেখ জারাহ এলাকাকে কেন্দ্র করে ইসরায়েলি-ফিলিস্তিনি উত্তেজনা।

সোমবার (১০ মে) থেকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত পাঁচ ইসরায়েলি নিহত হয়েছেন। যাদের মধ্যে দুজন নারী। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন; যাদের মধ্যে ১০ জনই শিশু।

এছাড়া ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার (১১ মে) গাজায় বিমান হামলা চালিয়ে তিন শীর্ষ হামাস নেতার আবাসস্থল ধ্বংস করেছে। গাজায় মোট ৫০০ স্থাপনায় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ