1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বাংলাদেশের ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা দিল কুয়েত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৪৬ Time View

বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার যাত্রীবাহী বিমান প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত।

সোমবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) এ নিষেধাজ্ঞা জারি করে।

যাত্রীবাহী বিমানে নিষেধাজ্ঞা জারি করা হলেও এসব দেশ থেকে কুয়েতে কার্গো বিমান পরিবহনে কোনো বাধা নেই।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনাকে উদ্ধৃত করে দ্য নিউজ অনলাইন এ তথ্য দিয়েছে।

ডিজিসিএ’র বিবৃতিতে বলা হয়, এসব দেশের নাগরিকদের কুয়েতে আসতে হলে তাদের তৃতীয় কোনো দেশে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল সোমবার থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতও এ নিষেধাজ্ঞা দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ