1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজে মৃত্যু ঝুঁকি কমে ৮০ শতাংশ: গবেষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৪৮ Time View

অ্যাস্ট্রাজেনেকার প্রথম টিকায় মৃত্যুর ঝুঁকি কমে যায় প্রায় ৮০ শতাংশ। সম্প্রতি গবেষণায় ‘পাবলিক হেলথ ইংল্যান্ড’ নামের এক সংস্থার তরফে এই দাবি করা হয়েছে।

গবেষণা আরো বলছে, ফাইজারের টিকার প্রথম ডোজের পরে মৃত্যুর ঝুঁকি ৮০ শতাংশ কমে ও দ্বিতীয় টিকার পরে তা প্রায় ৯৭ শতাংশ কমে যায়।

বিশ্বে অ্যাস্ট্রাজেনেকার টিকা যেখানে দেওয়া হচ্ছে সেখান থেকে তথ্য সংগ্রহ করে এই গবেষণা করেছে ‘পাবলিক হেলথ ইংল্যান্ড’। সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘যারা টিকা নিয়েছেন, তাদের শরীরে টিকার প্রভাব ও এই টিকা নেওয়ার পর মৃত্যুর হার নিয়ে গবেষণার পরে বলা যেতে পারে, অ্যাস্ট্রাজেনেকার প্রথম টিকা নেওয়ার পরে মৃত্যু ঝুঁকি ৮০ শতাংশ কমে যায়।’

ব্রিটেনের একটা বড় অংশের মানুষকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সেখানে প্রত্যেককে অন্তত প্রথম টিকা দেওয়ার কর্মসূচি শেষ হবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ