1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

কিশোরদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৪০ Time View

১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, মহামারি মোকাবিলায় এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

সোমবার এফডিএ কমিশনার ডা. জ্যানেট উডকক বলেছেন, এই পদক্ষেপের লক্ষ্য স্বাভাবিক পরিস্থিতির কাছাকাছি যাওয়ার অনুভূতি তৈরি করা এবং মহামারির অবসান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ২৬ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। তবে সম্প্রতি টিকার চাহিদা কমে গেছে। ফলে বেশি পরিমাণ টিকা প্রয়োগে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ওপর টিকা প্রয়োগের অনুমোদন দেওয়া হলো।

এফডিএ কমিশনার জ্যানেট উডকক জানান, প্রাপ্ত সব ধরনের তথ্য-উপাত্ত ব্যাপকভাবে যাচাই করার পর এই অনুমোদন দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে ১৬ বছরের বেশি বয়সীদের ওপর ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন আগে থেকেই ছিল। এবারে সেই বয়সসীমা আরও কমিয়ে নিয়ে এর আওতা সম্প্রসারণ করা হয়েছে। ১২ থেকে ১৫ বছর বয়সী দুই হাজার ২৬০ জন শিশুর ওপর পরীক্ষা চালানোর পর এই অনুমোদন দেওয়া হয়।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় জানান আগামী ৪ জুলাইয়ের মধ্যে অন্তত ৭০ শতাংশ জনগোষ্ঠীকে তিনি অন্তত এক ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা করছেন। দেশটিজুড়ে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা শিথির করা হয়েছে। বেশিরভাগ রাজ্যই তাদের অর্থনীতি খুলে দিয়েছে কিংবা আগামী মাসেই তা খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য সংক্রান্ত তথ্যে দেখা গেছে, করোনাভাইরাসে শিশুদের মারাত্মক অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা খুবই কম। আমেরিকান অ্যাকাডেমিক অব পেডিয়াট্রিকস (এএপি) এর তথ্য অনুযায়ী এই মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩৮ লাখ ৫০ হাজার শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যা দেশটিতে মোট আক্রান্তের মাত্র দশ শতাংশ।

সংস্থাটির হিসেবে দেখা গেছে, আক্রান্ত শিশুদের মধ্যে মাত্র ০.১- ১.৯ শতাংশ শিশুকে হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়েছে। করোনায় মারা যাওয়া শিশুদের পরিমাণ০.৩ শতাংশের বেশি নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ