1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

শপথ নিলেন মমতার মন্ত্রিসভার সদস্যরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মে, ২০২১
  • ৪০ Time View

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (১০ মে) কলকাতার রাজভবনে কোভিড বিধি মেনেই শপথ নেন ৪৩ জন মন্ত্রী। টানা তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ও এ সময় উপস্থিত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সোমবার সকালে কলকাতার রাজভবনে ৪৩ মন্ত্রী শপথ নেন। এর মধ্যে ৪০ জন সশরীরে এবং বাকি তিনজন ভার্চুয়ালি শপথ নেন। করোনা বিধিনিষেধের কারণে সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভারতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে সোমবার সকালে মমতার মন্ত্রিসভার শপথগ্রহণ শুরু হয়। পূর্ণমন্ত্রীদের পর একসঙ্গে শপথ নেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা। সব শেষে একসঙ্গে শপথ নেন প্রতিমন্ত্রীরা। কোভিড বিধি মেনে অনুষ্ঠানের আয়োজন হওয়ার কারণে আলাদা করে নয়, এক সঙ্গেই শপথ নেন মন্ত্রীরা।

কোভিড পরিস্থিতিতে মাত্র ৬ মিনিটেই শেষ হয় শপথগ্রহণের পুরো অনুষ্ঠানটি। এর আগে গত বুধবার টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯২টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১৩টি আসনে। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে। প্রার্থীর মৃত্যুর কারণে ২টি আসনে নির্বাচন স্থগিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ