1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে ‘কয়েক সপ্তাহের মধ্যেই’: মার্কো রুবিও

ভারতে একদিনে আরও ৩৭৫৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মে, ২০২১
  • ৫০ Time View

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে যেন কিছুটা স্বস্তির সুবাতাস দেখা দিয়েছে। করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর টানা উল্লম্ফনের মধ্যে সোমবার কিছুটা কমেছে সেই সংখ্যা। তবে দৈনিক মৃত্যু রয়েছে সাড়ে ৩ হাজারের ওপরেই। অন্যদিকে দৈনিক সংক্রমণের সংখ্যা কমলেও এখনো তা রয়েছে সাড়ে তিন লাখের ওপরে।

আজ সোমবার (১০ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন। যা রবিবারের তুলনায় প্রায় ৩৭ হাজার কম। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জনে।

গত শনিবার ও রবিবার করোনায় আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যু ছাড়িয়েছিল ৪ হাজারের গণ্ডি। তবে রবিবার সেই সংখ্যা বেশ কিছুটা কমে এলেও এখনো রয়েছে সাড়ে তিন হাজারের ওপরেই।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৭৫৪ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনে।

ভাইরাসে আক্রান্ত নতুন রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত মানুষের সর্বশেষ পরিসংখ্যান নিয়ে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লাখ ৪৫ হাজার।
খবর এএনআই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ