1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ | Boishakhi Online গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে ‘কয়েক সপ্তাহের মধ্যেই’: মার্কো রুবিও

করোনা চিকিৎসাকেন্দ্রে অনুদান দিলেন অমিতাভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মে, ২০২১
  • ৪৭ Time View

ভারতের দিল্লির রাকাবগঞ্জ গুরুদুয়ারা করোনা চিকিৎসাকেন্দ্রে দুই কোটি রুপি অনুদান দিয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। আজ সোমবার (১০ মে) এ করোনা চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করার কথা রয়েছে। দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনজিন্দর সিং সিরসা এ তথ্য জানিয়েছেন।

সিরসা এক টুইট বার্তায় বলেন, ‘শ্রী গুরু টেগ বাহাদুর করোনা সেবাকেন্দ্রে অমিতাভ বচ্চন যখন এই অর্থ সহায়তা দেন, তখন তার বক্তব্য ছিল ‘শিখরা কিংবদন্তি, তাদের কাজের জন্য শ্রদ্ধা’।’

এই করোনা চিকিৎসাকেন্দ্রে বিদেশ থেকে অক্সিজেন কনসেনট্রেটর আসবে বলেও নিশ্চয়তা দেন অমিতাভ বচ্চন। সিরসা বলেন, ‘দিল্লিতে যখন অক্সিজেনের তীব্র সঙ্কট তখন প্রায় প্রতিদিনই অমিতাভ বচ্চন আমার কাছে জানতে চাইতেন অক্সিজেন সুবিধার অগ্রগতি কেমন।’

এদিকে সোমবার উদ্বোধন হতে যাচ্ছে রাকাবগঞ্জ গুরুদুয়ারা করোনা চিকিৎসাকেন্দ্র। এতে ৩০০টি বেড, অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অ্যাম্বুলেন্স সুবিধা থাকবে। এখানে সব সুবিধাই রোগীরা বিনামূল্যে পাবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ