1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

মমতা মন্ত্রিসভার শপথ সোমবার, নতুন মুখ ১৭

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৭ Time View

ভারতের পশ্চিমবঙ্গে ভূমিধস জয়ের পরে তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার শপথগ্রহণ হবে আগামীকাল সোমবার। করোনা পরিস্থিতির কারণে অনাড়ম্বর শপথগ্রহণ অনুষ্ঠান হবে রাজভবনে। বেলা পৌনে ১১টার সময়ে শপথ নেবেন মন্ত্রীরা।

গত বুধবারই মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন মমতা। এ বার ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দিলেন তিনি। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। রবিবার যে তালিকা পাঠানো হয়েছে তাতে পুরনো মন্ত্রীরা অনেকেই থাকছেন। সেই সঙ্গে এ বার ১৭ জন নতুন মুখ দেখা যাবে। আবার নির্বাচনে প্রার্থী না হলেও মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। অন্য দিকে, কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও তালিকায় নাম নেই রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রর। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝি।

বিধানসভা নির্বাচনে চলচ্চিত্র জগতের অনেকেই তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। কিন্তু রবিবার মন্ত্রীদের যে তালিকা রাজভবনে মমতা জমা দিয়েছেন তাতে রুপোলি জগতের কারও নাম নেই। তবে মন্ত্রিত্ব পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি নাম রয়েছে মন্ত্রীদের তালিকায়। জায়গা পেয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। বরাবর পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত ৪ বারের বিধায়ক অখিল এই প্রথমবার মন্ত্রিত্ব পাচ্ছেন। মন্ত্রী হচ্ছেন ওই গোষ্ঠীর শিউলি সাহাও।

পূর্ণ মন্ত্রী

১) সুব্রত মুখোপাধ্যায়
২) পার্থ চট্টোপাধ্যায়
৩) অমিত মিত্র
৪) সাধন পাণ্ডে
৫) জ্যোতিপ্রিয় মল্লিক
৬) বঙ্কিমচন্দ্র হাজরা
৭) মানসরঞ্জন ভুঁইয়া
৮) সৌমেন মহাপাত্র
৯) মলয় ঘটক
১০) অরূপ বিশ্বাস
১১) উজ্জ্বল বিশ্বাস
১২) অরূপ রায়
১৩) রথীন ঘোষ
১৪) ফিরহাদ হাকিম
১৫) চন্দ্রনাথ সিংহ
১৬) শোভনদেব চট্টোপাধ্যায়
১৭) ব্রাত্য বসু
১৮) পুলক রায়
১৯) শশী পাঁজা
২০) গোলাম রব্বানি
২১) বিপ্লব মিত্র
২২) জাভেদ আহমেদ খান
২৩) স্বপন দেবনাথ
২৪) সিদ্দিকুল্লাহ চৌধুরী
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
২৫) বেচারাম মান্না
২৬) সুব্রত সাহা
২৭) হুমায়ুন কবীর
২৮) অখিল গিরি
২৯) চন্দ্রিমা ভট্টাচার্য
৩০) রত্না দে নাগ
৩১) সন্ধ্যারাণী টুডু
৩২) বুলুচিকি বড়াইক
৩৩) সুজিত বসু
৩৪) ইন্দ্রনীল সেন

প্রতিমন্ত্রী

৩৫) দিলীপ মণ্ডল
৩৬) আক্রুজ্জমান
৩৭) শিউলি সাহা
৩৮) শ্রীকান্ত মাহাত
৩৯) সবিনা ইয়াসমিন
৪০) বীরবাহা হাঁসদা
৪১) জ্যোৎস্না মান্ডি
৪২) পরেশচন্দ্র অধিকারী
৪৩) মনোজ তিওয়ারি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ