1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

করোনা: এপ্রিলে দেশে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৪০ Time View

দেশে করোনা সংক্রমণের শুরু থেকে গত ১৪ মাসে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে চলতি বছরের এপ্রিল মাসে। এই মাসে দেশে মোট এক লাখ ৪৭ হাজার ৮৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে দুই হাজার ৪০৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগে এক মাসে দেশে দ্বিতীয় সর্বোচ্চ এক হাজার ২৬৪ জনের মৃত্যু হয়েছিল গত বছরের জুলাইয়ে। আর দ্বিতীয় সর্বোচ্চ ৯৮ হাজার ৩৩০ শনাক্ত হয়েছিল ওই বছরের জুনে।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জনে এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৫১০ জনের।

আজ শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে দেখা গেছে, গত বছরের মার্চ মাসে দেশে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের, তাদের মধ্যে মারা যান ৫ জন। এপ্রিল মাসে করোনা শনাক্ত হয়েছিল সাত হাজার ৬১৬ জন, তাদের মধ্যে ১৬৩ জনের মৃত্যু হয়। মে মাসে করোনা শনাক্ত হয়েছিল ৩৯ হাজার ৪৮৬ জন, তাদের মধ্যে মৃত্যু হয় ৪৮২ জনের। জুন মাসে করোনা শনাক্ত হয়েছিল ৯৮ হাজার ৩৩০ জন, তাদের মধ্যে এক হাজার ১৯৭ জনের মৃত্যু হয়। জুলাই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৯২ হাজার ১৭৮ জনের, তাদের মধ্যে মারা যান এক হাজার ২৬৪ জন।

গত বছরের আগস্ট মাসে দেশে করোনা শনাক্ত হয়েছিল ৭৫ হাজার ৩৩৫ জনের, তাদের মধ্যে এক হাজার ১৭০ জন মারা যান। সেপ্টেম্বর মাসে শনাক্ত হয়েছিল ৫০ হাজার ৪৮৩ জনের, তাদের মধ্যে মারা যান ৯৭০ জন। অক্টোবর মাসে শনাক্ত হয়েছিল ৪৪ হাজার ২০৫ জন, মৃত্যু হয় ৬৭২ জনের। নভেম্বর মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫৭ হাজার ২৪৮ জন, তাদের মধ্যে ৭২১ জন মারা যান এবং ডিসেম্বর মাসে শনাক্ত হয়েছিল ৪৮ হাজার ৫৭৮ জন, মারা যান ৯১৫ জন।

পরবর্তীতে দেশে করোনার প্রকোপ কিছুটা কমতে থাকে। এ অবস্থায় চলতি বছরের জানুয়ারি মাসে দেশে করোনা শনাক্ত হয়েছিল ২১ হাজার ৬২৯ জন, তাদের মধ্যে ৫৬৮ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারি মাসে শনাক্ত হয়েছিল ১১ হাজার ৭৭ জন, তাদের মধ্যে মারা যান ২৮১ জন। মার্চ মাসে শনাক্ত হয়েছিল ৬৫ হাজার ৭৯ জন, তাদের মধ্যে মারা যান ৬৩৮ জন। তবে এপ্রিল মাসে সব চিত্র ছাপিয়ে সর্বোচ্চ দুই হাজার ৪০৪ জন মারা যান। এই মাসে দেশে করোনা শনাক্ত হয়েছিল এক লাখ ৪৭ হাজার ৮৩৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ