1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’ জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই

করোনা সচেতনতায় গুগলের ডুডল

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৪৯ Time View

বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এবার করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা গ্রহণে অনুপ্রাণিত করতে ডুডল প্রকাশ করেছে। একইসঙ্গে সবাই যেন মাস্ক পরিধানেও উদ্বুদ্ধ হয় সে লক্ষ্যে ডুডলে মাস্ক নিয়েও সচেতনামূলক ছবি প্রকাশ করা হয়েছে।

শনিবার (১ মে) এই ডুডল প্রকাশ করে গুগল। প্রকাশের পর এখন পর্যন্ত ডুডলটি যুক্তরাষ্ট্র ও কানাডাসহ উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু দেশ, ইউরোপের যুক্তরাজ্য ও বুলগেরিয়া, এশিয়ার ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশ থেকে দেখা যাচ্ছে।

ডুডলটির মাধ্যমে গুগলের বার্তা হচ্ছে – ‘Get Vaccinated. Wear a mask. Save Lives’.

এর অর্থ ‘টিকা নিন, মাস্ক পরুন, জীবন বাঁচান’। ডুডলটিতে মাস্ক বা আঙ্গুল রাখলে এই বার্তাটি ভেসে উঠছে।

এছাড়াও ডুডলটিতে ক্লিক করলে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট এবং টিকা গ্রহণ সম্পর্কিত বিভিন্ন লিংক দেখাচ্ছে গুগল। বাংলাদেশ থেকে ডুডলটিতে ক্লিক করলে সবার ওপরে বাংলাদেশ সরকারের করোনা বিষয়ক পোর্টাল (www.corona.gov.bd) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট দেখা যাচ্ছে। একইসঙ্গে বাংলাদেশে ২৯ এপ্রিল তারিখ পর্যন্ত টিকা বিষয়ক বিভিন্ন আপডেটও দেখানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ