1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ভারতের গুজরাটে করোনা হাসপাতালে ভয়াবহ আগুন, ১৮ রোগীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৪১ Time View

ভারতে আবারও করোনাভাইরাসের হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতের পর গুজরাট ভাইরুচের একটি বেসরকারি করোনাভাইরাস হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

কর্মকর্তারা জানিয়েছেন, প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে প্রায় ৫০ রোগীর চিকিৎসা চলছিল। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আইসিইউতে আগুন লাগে। সেখানে ২৪ জন রোগী ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। প্রাথমিকভাবে স্থানীয়রা কয়েকজন রোগীকে উদ্ধার করেন। তারইমধ্যে ঘটনাস্থলে আসে দমকল। আরও কয়েকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়। এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন।

শনিবার (১ মে) সকালে এক পুলিশ কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পরেই আমাদের কাছে ১২ জনের মৃত্যুর খবর ছিল।

প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই হাসপাতালে আগুন লেগেছিল। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে একাধিকবার গুজরাটের বিভিন্ন করোনা হাসপাতালে আগুন লাগছে, তা নিয়ে যথারীতি প্রশ্ন উঠছে।

গত মার্চে ভদোদরা একটি করোনা হাসপাতালে আগুন লেগেছিল। উদ্ধার করা হয়েছিল ২৩ জনকে। তাদের ১৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। সেই ঘটনায় অবশ্য হতাহতের কোনও খবর মেলেনি। দিনকয়েক আগেই সুরাতের একটি করোনা হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন লেগেছিল।

কর্মকর্তারা দাবি করেছিলেন, আগুনে কেউ হতাহত হননি। ১৬ জন রোগীকেই সুরক্ষিতভাবে শহরের অন্যান্য স্থানান্তরিত করা হয়েছিল। যদিও পরে চারজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ