1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪০ Time View

বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা শুক্রবার পর্যন্ত ১৫ কোটি ছাড়িয়েছে। ভারতে সম্প্রতি দ্বিতীয় পর্যায়ে করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়েছে। এএফপি’র পরিসংখ্যানে এ কথা জানানো হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনা ছড়িয়ে পড়ার পরে সরকারী হিসাব সমন্বয় করে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ৩ লাখ। গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দৈনিক নতুন সংক্রমন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী করোনায় এ পর্যন্ত অন্তত ৩২ লাখ মানুষের মুত্যু হয়েছে।

অক্টোবর থেকে জানুয়ারি দ্বিতীয় ওয়েবের পরে বিশ্বব্যাপী দৈনিক সংক্রমন ৩ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছিল। বর্তমানে তা একদিনে দাঁড়িয়েছে ৮ লাখ ২১ হাজার। গত ৭ দিনে ভারতে ২৫ লাখ লোক আক্রান্ত হয়েছে, যা গড়ে একদিনে দাঁড়ায় ৩ লাখ ৫৭ হাজার। এই সংখ্যা মধ্য ফেব্রুয়ারির চেয়ে ৩০ গুণ বেশী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, নতুন ভাইরাস ভ্যারিয়ান্ট এবং ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় ব্যর্থতার কারণে ভারতে মহামারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী মোট আক্রান্তের মধ্যে বেশী আক্রান্ত যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৩২.৩ মিলিয়ন, এরপর ভারতে ১৮.৮ মিলিয়ন এবং ব্রাজিলে ১৪.৬ মিলিয়ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ