1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’ জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা সমঝোতা সই

ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত অন্তত ৩৮

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪৯ Time View

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পায়ের নিচে চাপা পড়ে নিহত হয়েছে অন্তত ৩৮ জন। দেশটির দৈনিক পত্রিকা হারেটজ জানিয়েছে মৃতের সংখ্যা। আহত হয়েছে বহু মানুষ। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মেরোন পর্বতে হয় এ দুর্ঘটনা।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস। হতাহতদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ।

কর্তৃপক্ষ জানায়, অর্থোডক্স ইহুদিদের বার্ষিক ধর্মীয় উৎসব ‘লাগ বোমারে’ যোগ দিতে বৃহস্পতিবার রাতেই মেরোনে জড়ো হয় লাখো মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যরাতের পর ভিড় বাড়তে থাকায় নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। হঠাৎ শুরু হয় হুড়োহুড়ি। পড়ে যায় অনেকে।

করোনা মহামারির জন্য গত বছর এই আয়োজন হয়নি। তবে এ বছর সফল ভ্যাকসিন কার্যক্রমের পর ইসরায়েলে অনেক বিধিনিষেধ তুলে নেয়া হয়।

এ ঘটনাকে বড় ধরনের বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ