1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু আমেরিকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৯ Time View

মার্কিন আগ্রাসনের প্রায় ২০ বছর পর আফগানিস্তানে থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। গতকাল বৃহস্পতিবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছেন, অস্ত্রসহ কয়েক ডজন সেনাকে প্রত্যাহার করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাস শুরুর আগেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করবেন বলে কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন। তার অংশ হিসেবে এসব সেনা প্রত্যাহার করা হলো।

মার্কিন নিউজ নেটওয়ার্ককে দেশটির সেনা কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি নিরাপত্তা ঠিকাদার ও মার্কিন সরকারি কর্মীরাও আফগানিস্তান ছাড়তে শুরু করেছে।

গত সপ্তাহে সিএনএন জানিয়েছিল, সামরিক সরঞ্জামাদি আফগানিস্তানের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরের টুইন টাওয়ারে কথিত সন্ত্রাসী হামলার অজুহাত তুলে অক্টোবর মাসে সন্ত্রাস-বিরোধী যুদ্ধের নামে আমেরিকা ও ব্রিটেন আফগানিস্তানে সামরিক আগ্রাসন শুরু করে। তালেবানকে উৎখাতের লক্ষ্য নিয়ে আগ্রাসন শুরু করলেও আজ পর্যন্ত তা সম্ভব হয় নি বরং তালেবানের শক্তি মেনে নিয়ে তাদের সঙ্গে শান্তি চুক্তি করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ