1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৮১০ কোটি ব্যয়ের পর ঢাকা-গাজীপুর বিআরটিকে ৬ লেন সড়কে রূপান্তরের পরিকল্পনা ‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’ জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর

ইউরোপে ৫ কোটিরও বেশি লোক করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪৭ Time View

চীনে ২০১৯ সালের ডিসেম্বরে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে ইউরোপে এ পর্যন্ত ৫ কোটিরও বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।

সরকারি উপাত্তের ভিত্তিতে এএফপি বুধবার এ তথ্য জানিয়েছে।

রাশিয়া ও আজারবাইজানসহ ইউরোপের ৫২টি দেশে মোট ৫ কোটি ২১ হাজার ৬১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত সাত দিনে আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৮২ হাজার লোক।

প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৪শ লোক।

ইউরোপের অধিকাংশ দেশে গত দুই সপ্তাহে করোনার সংক্রমণ কমে আসায় সেসব দেশের সরকার ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করছে।

ব্রিটেন মার্চ মাস থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কাজ শুরু করেছে। ইতালিও বার, রেস্টুরেন্ট, সিনেমা ও থিয়েটার আংশিকভাবে খুলে দেয়ার বিষয়টি অনুমোদন করেছে।

করোনার বিশ্ব সংক্রমনের এক-তৃতীয়াংশ ইউরোপে ঘটেছে। তবে গত এক সপ্তাহে এর হার ছিল ২৪ শতাংশ।

উল্লেখ্য, মহামারি শুরুর পর ইউরোপে এ পর্যন্ত ১০ লাখ ৬০ হাজার ৯শ লোক মারা গেছে। মধ্য এপ্রিলের পর থেকে ইউরোপে মৃত্যুর সংখ্যাও কমে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ