1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৮১০ কোটি ব্যয়ের পর ঢাকা-গাজীপুর বিআরটিকে ৬ লেন সড়কে রূপান্তরের পরিকল্পনা ‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’ জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত পৌনে ৪ লাখ, মৃত্যু রেকর্ড ৩৬৪৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪৮ Time View

ভারতে করোনায় মৃত্যুতে প্রায় প্রতিদিনই রেকর্ড হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু ও শনাক্তের অতীতের সব রেকর্ড ভেঙেছে।

আজ বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছে। এটি বিশ্বজুড়ে দৈনিক শনাক্তের আরেকটি রেকর্ড। এই নিয়ে টানা ৮ দিন ধরে ভারতে ৩ লাখের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হলো।

একই দিন দেশটি মৃত্যুর সংখ্যায়ও নতুন উচ্চতায় উঠেছে, মারা গেছেন রেকর্ড ৩ হাজার ৬৪৫ জন।

দেশটিতে মহামারীতে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ২ লাখ ছাড়িয়ে গেছে। নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ছাড়িয়ে গেছে।

ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে এক লাখ ছয় হাজারের বেশি। ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ ৮৫ হাজার।

করোনায় বিপর্যস্ত ভারতের জন্য সিঙ্গাপুরের পাঠানো মেডিকেল সহায়তা পৌঁছেছে। ভাইরাসটি মোকাবিলায় ভারতে সহায়তা পাঠাচ্ছে রাশিয়া। এক ফোনালাপে পাশে দাঁড়ানোয় রুশ প্রেসিডেন্টকে ভ্লাদিমির পুতিনকে এজন্য ধন্যবাদও জানান ভারতের প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ড, ফ্রান্সসহ অন্যান্য দেশও ভারতের বিপদে পাশে দাঁড়াতে হাত বাড়িয়ে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ