1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৮১০ কোটি ব্যয়ের পর ঢাকা-গাজীপুর বিআরটিকে ৬ লেন সড়কে রূপান্তরের পরিকল্পনা ‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’ জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী বাংলাদেশে জাতিগত কোনো ভেদাভেদ নেই: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হতে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর

ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪৮ Time View

ইরাকের একটি প্রতিরোধকামী সংগঠন রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন নিয়ন্ত্রিত আল-বালাদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সঙ্গে সম্পর্কযুক্ত সাবেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, বুধবার আল-বালাদ বিমানঘাঁটিতে ওই হামলা চালানো হয়।

চ্যানেলটি জানিয়েছে, বিমান ঘাঁটিতে হামলার সময় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরিচয় প্রকাশে অনিচ্ছুক ইরাকের একটি প্রতিরোধকামী সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

প্রতিরোধকামী সংগঠনটি দাবি করেছে, আল-বালাদ বিমানঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে এবং নিখুঁতভাবে ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত করে।

সম্প্রতি কেমিকেজ নামের এই অত্যাধুনিক ড্রোন ইরাকি প্রতিরোধকামী সংগঠনটির হাতে পড়েছে। সম্ভবত সেটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জন্য প্রথম ব্যবহার করা হলো। এ সংগঠনটি ইরাকে মার্কিন সেনা উপস্থিতির তীব্র বিরোধী।

এক সপ্তাহ আগে এই বিমানঘাঁটি হামলার শিকার হয়। সে হামলায় ইরাকের দুই সেনা আহত হয়েছিল তবে মার্কিন সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ