1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ব্রাজিলে ২৪ ঘণ্টায় করোনায় ৩০১৯ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৯ Time View

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ২৬৬ জন এবং মারা গেছে ৩ হাজার ১৯ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮০৭ জন এবং মারা গেছে ৩ লাখ ৯৮ হাজার ৩৪৩ জন।

ব্রাজিলে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭১৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১০ লাখ ৩৩ হাজার ৭৫০ জন।

ব্রাজিলে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। সে দেশে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮ হাজার ৩১৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৯৫ জন এবং মারা গেছে ৫ লাখ ৮৮ হাজার ৩৩৭ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জন এবং মারা গেছে ২ লাখ ৪ হাজার ৮১২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ