1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

করোনা: ভারতে ২৪ ঘন্টায় ৩,২৯৩ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৬০ হাজারের বেশী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪০ Time View

ভারতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬০ হাজার ছাড়িয়ে গেল। গতকাল মঙ্গলবারের (২৭ এপ্রিল) তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৩৭ হাজার। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। করোনাভাইরাসের জেরে এই প্রথম দেশে একদিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল। সেই সঙ্গে দেশে মোট মৃত্যুর সংখ্যাও ২ লক্ষ পার করল। গত সাড়ে ৩ মাসে দেশে মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।

৩ লক্ষ ৬০ হাজার নতুন সংক্রমণের জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন। আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে প্রায় সাড়ে ৯৬ হাজার। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছে ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯ জন। এই বিপুল সংখ্যক সক্রিয় রোগীকে স্বাস্থ্য পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলি। রোজ অনেক রোগী মারা যাচ্ছেন শুধুমাত্র অক্সিজেনের অভাবে।গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষের বেশি। সংক্রমণ হারও ছাড়িয়েছে ২০ শতাংশ। অর্থাৎ দেশে করোনা পরীক্ষা হওযা ৫ জনের মধ্যে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যেই দেশ জুড়ে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ২৫ লক্ষ ৫৬ হাজার ১৮১ জন। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার পর এখনও অবধি দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ