1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

জরুরি চিকিৎসাসামগ্রী নিয়ে ব্রিটিশ বিমান ভারতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৭ Time View

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গত বছরের থেকে পরিস্থিতি এবার আরও ভয়াবহ। রূপ বদলে সংক্রমণ ও প্রাণহানির ক্ষমতা আরও বাড়িয়েছে ভাইরাসটি। বিদ্যমান পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় ব্রিটেনসহ অন্য অনেক দেশ। সেই অনুযায়ী, ব্রিটেনের পাঠানো চিকিৎসা সহায়তার প্রথম চালান পৌঁছেছে দেশটির রাজধানী নয়াদিল্লিতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোরে ব্রিটেন থেকে জরুরি চিকিৎসা সহায়তা নিয়ে একটি পণ্যবাহী বিমান ভারতে পৌঁছায়। এতে ১০০টি ভেন্টিলেটর, ৯৫টি অক্সিজেন কনসেনট্রেটরসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

এর আগে ব্রিটেনের বরিস জনসনের সরকার জানিয়েছিল, করোনা মহামারি মোকাবিলায় ‘ফরেন কমনওয়েলথ এণ্ড ডেভেলপমেন্ট অফিস’-এর প্রকল্প থেকে ভারতকে ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ১২০টি নন-ইনভেসিভ ভেন্টিলেটর ও ২০টি ম্যানুয়েল ভেন্টিলেটর দেওয়া হবে। ভবিষ্যতে করোনা মোকাবিলায় ভারতের পাশে থাকার বার্তাও দিয়েছে দেশটি।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে পুরোপুরি বিধ্বস্ত ভারত। দেশটির দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন লাখের ঘর। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে আগামী দিনে দেশটির করোনা মহামারি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ