1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিগগিরই মিলছে না সেরামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪৩ Time View

ভারতের বর্তমান করোনা পরিস্থিতিতে শিগগিরই সেরামের টিকা মিলছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (২৬ এপ্রিল) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে এসব কথা বলেন জাহিদ মালেক।

তিনি বলেন, ভারতের বর্তমান করোনা পরিস্থিতির আঁচ বাংলাদেশে লাগলে তা হবে ভয়াবহ। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

তবে স্বাস্থ্যমন্ত্রী আশার আলো দেখছেন, চীন, রাশিয়া এবং আমেরিকার টিকা প্রাপ্তির জোর চেষ্টায়। ভারতের করোনার বেসামল পরিস্থিতির সামান্য আচেঁও বাংলাদেশের পরিস্থিতি কতটা ভঙ্কর হয়ে ওঠতে পারে, তা ভেবেও শঙ্কিত স্বাস্থ্যমন্ত্রী।

করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসছে নানামুখী সিদ্ধান্ত। এতে সমন্বয়হীনতা প্রকাশ পায় কি না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে যার জায়গা থেকে কাজ করছে। বর্তমান প্রেক্ষাপটে জীবিকার চেয়ে জীবনের গুরুত্ব বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ