1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ইহুদিদের হটিয়ে দামাস্কাস গেটে রমজান পালন করল ফিলিস্তিনিরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪১ Time View

বছরের পর বছর ধরে পবিত্র রমজান এলেই জেরুজালেমের দামাস্কাস গেটে জড়ো হন ফিলিস্তিনের মুসলিমরা। সেহরি, ইফতার কিংবা তারাবির পাশাপাশি সেখানে জড়ো হয়ে ইবাদত-বন্দেগি করেন তারা।

কিন্তু ইহুদিবাদী দখলদার দেশ ইসরায়েল দখলে নিয়েছে ফিলিস্তিনের ভূমি। এর পর গত বছর দামাস্কাস গেটের সামনে রমজান পালন বন্ধ করে দেয় তারা।

চলতি বছরেও দামাস্কাস গেটের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। শুরু হয় প্রতিবাদ।

দামাস্কাস গেট পূর্ব জেরুজালেমের ইসরায়েলের জোরপূর্বক দখল করা এলাকার মধ্যে পড়ে। রমজানের শুরু থেকেই মানুষ সেখানে প্রার্থনা করতে গিয়ে বাধা পান। সংঘর্ষ শুরু হয় ইসরায়েলি পুলিশের সঙ্গে।

প্রতিবাদ শুরু হয় গাজাতেও। উত্তেজনা বাড়তে থাকে ওয়েস্ট ব্যাঙ্কে। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে শুরু থাকেন।

ইসরায়েলের বর্বর পুলিশ বিক্ষোভকারীদের ওপর ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। লাঠি চালায় নির্বিচারে। প্রচুর বিক্ষোভকারীকে বন্দিও করে। কিন্তু নবীপ্রেমে মশগুল মুসল্লিরা বিক্ষোভ থামাননি। রাস্তায় আগুন জ্বালিয়ে বাজি পুড়িয়েও বিক্ষোভ দেখাতে থাকেন তারা। গাজায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধরা।

অবশেষে রবিবার বাধ্য হয়ে দামাস্কাস গেটের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নেয় ইসরায়েলের পুলিশ।

এর পর প্রচুর মানুষ দামাস্কাস গেটের সামনে জড়ো হয়ে ইবাদত-বন্দেগি শুরু করেন। এবার উত্তেজনা কমবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
খবর আনাদুলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ