1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এন এইচ টি স্পোর্টসের ক্রিকেট অনুশীলন উদ্বোধন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ২৮১০ কোটি ব্যয়ের পর ঢাকা-গাজীপুর বিআরটিকে ৬ লেন সড়কে রূপান্তরের পরিকল্পনা ‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’ জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী

ভারতে একদিনে ২,৭৬০ মৃত্যু, আক্রান্ত ৩ লাখ ৪৯ হাজার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৬৭ Time View

দিন যত গড়াচ্ছে, করোনায় ভারতের করোনার দৈনিক সংক্রমণচিত্রও ততো গুরুতর রূপ নিচ্ছে। শনিবার ভারতে দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন, যা বিশ্বের দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন মোট ২ হাজার ৭৬০ জন রোগী। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ৬২৪ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত তিন দিনে ভারতে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ, মৃত্যু ছাড়িয়েছে ৭ হাজার ৫০০।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যদিও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, কিন্তু আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে অনেক পেছনে ফেলেছে ভারত। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৬৪৫ জন, মারা গেছেন ৭৪২ জন।

যুক্তরাষ্ট্র তো বটেই, এমনকি দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হিসেবে ভারতের ধারেকাছে নেই তার প্রতিবেশী দেশগুলোও। শুক্রবার যেখানে ভারতের করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৪৬ হাজার রোগী, সেখানে একই দিন পাকিস্তানে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ৮৭০ এবং বাংলাদেশে ছিল ৩ হাজার ৬২৯ জন। নেপাল ও শ্রীলঙ্কায় শুক্রবার দৈনিক সংক্রমণ ছিল যথাক্রমে ২ হাজার ৪৪৯ এবং ৯৬৯ জন।

বর্তমানে ভারতের রাজ্যগুলোর মধ্যে করোনা সংক্রমণে শীর্ষে আছে মহারাষ্ট্র। শনিবার দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৭ হাজার ১৬০ জন। এই দিন রাজ্যটিতে করোনায় মারা গেছেন ৬৭৬ জন।

সর্বোচ্চ দৈনিক আক্রান্তের তালিকায় মহারাষ্ট্রের পরেই অবস্থান করছে উত্তর প্রদেশ। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৮ হাজার ৫৫ জন।

তবে দৈনিক মৃত্যুর হিসেবে মহারাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শনিবার দিল্লিতে করোনায় মারা গেছেন ৩৫৭ জন, যা এখন পর্যন্ত দিল্লিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ দিন দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৩১ জন।

এছাড়া ভারতের কর্ণাটক ও কেরালায়ও শনিবার নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের ওপরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ