1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এন এইচ টি স্পোর্টসের ক্রিকেট অনুশীলন উদ্বোধন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ২৮১০ কোটি ব্যয়ের পর ঢাকা-গাজীপুর বিআরটিকে ৬ লেন সড়কে রূপান্তরের পরিকল্পনা ‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’ জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী

ভারতের নতুন প্রধান বিচারপতি এনভি রামানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৫৬ Time View

ভারতের ৪৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি এনভি রামানা। দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ শনিবার (২৪ এপ্রিল) সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তার শপথ পড়িয়েছেন।

সদ্য বিদায়ী প্রধান বিচারপতি এসএ বোবডিকে বিদায় জানিয়ে এনভি রামানা বলেন, করোনা প্রতিরোধে আমরা এক পরীক্ষিত সময় পার করছি। এতে আইনজীবী, বিচারক ও আদালতকর্মীরাও আক্রান্ত হচ্ছেন।

এ জন্য কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আত্মত্যাগের মাধ্যমে আমরা এই মহামারিকে রুখে দিতে পারব।

শপথ নেওয়ার পর নতুন প্রধান বিচারপতির সামনে থাকা বড় প্রতিকূলতার মধ্যে একটি হল, ভারতের শীর্ষ আদালতের ছয়টি শূন্য পদ পূরণ করা।

বিচারপতির ববদির আমলে সুপ্রিমকোর্টে নতুন করে কোনো বিচারপতি নিয়োগ দেওয়া হয়নি। ১৯৫৭ সালের ২৭ আগস্ট অন্ধ্রপ্রদেশের একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন বিচারপতি এনভি রামানা।

আগামী বছরের ২৬ আগস্ট পর্যন্ত তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

চার দশকের পেশাজীবনে তিনি অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট, কেন্দ্রীয় ও অন্ধ্রপ্রদেশের প্রশাসনিক ট্রাইব্যুনাল, ভারতের সুপ্রিম কোর্টে কাজ করেছেন। তিনি সংবিধান, ফৌজদারি ও আন্তঃরাষ্ট্রীয় নদী আইন বিশেষজ্ঞ।

২০০০ সালের ২৭ জুন অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ