1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ভারতে করোনায় দৈনিক ৫ হাজার মৃত্যু হতে পারে : মার্কিন গবেষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৯ Time View

ভারতে করোনা সংক্রমণ রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক দিন যে চিত্র দেখা গেছে তাতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আসছে মে থেকে আগস্ট মাস অর্থাৎ ৪ মাস সময়ের মধ্যে ভারতে ৩ লাখ মানুষের মৃত্যু ঘটবে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের এক গবেষণা প্রতিবেদনে এমন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, মে মাসের মাঝামাঝি সময়ে ভারতে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবেন প্রায় ৫ হাজার মানুষ। যদিও এই প্রতিবেদনের সঙ্গে অনেকটাই একমত ভারতের গবেষকরা।

দেশটির কানপুরের আইআইটির গবেষকদের মতে, মে মাসের মাঝামাঝি ভারতে ভাইরাসটির সংক্রমণ তুঙ্গে পৌঁছবে। কিন্তু দ্রুতগতিতে উঠে মে মাসের শেষের দিকে ঝপ করে নেমে যাবে সেই সংক্রমণের হার।

আইআইটি কানপুরের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল বলেছেন, মে মাসের ১১ থেকে ১৫ তারিখ ভারতের জন্য খুব খারাপ। আক্রান্তের গ্রাফের রেখাও খাড়াভাবে সোজা উঠেছে। যেটা প্রমাণ করে ভারত এখনো করোনার ঝড় কাটিয়ে ওঠেনি। সামনে আরও খারাপ দিন আসছে।

আজ শনিবার একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। মারা গেছে ২ হজার ৬২১ জন। তবে মে মাসের মাঝামাঝি দৈনিক ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হবে ভারতে।

বিশিষ্ট চিকিৎসকরা ভাইরাসের এই ছড়িয়ে পড়া থামাতে অন্তত ১০ দিন কঠোর লকডাউনের পরামর্শ দিয়েছেন।

এদিকে বিশ্ববিখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেট অবশ্য লকডাউনের বিপক্ষে। তারা জানাচ্ছে, মানুষ যত খোলা জায়গায়, বদ্ধ ঘরের বাইরে থাকবে তত সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ